October 31, 2026, 2:16 pm

গাজীপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার, গাজীপুর::
  • আপডেট Saturday, October 31, 2026
  • 5 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কোনাবাড়ীতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি ফার্মেসি, ৩টি মুদি দোকান ও ৩টি ভাঙারির দোকান রয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার ভোরে কোনাবাড়ীর দেওয়ালীয়াবাড়ির ১নং ভান্ডারীর গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পরে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আজ ভোর ৪টার দিকে কোনাবাড়ীর দেওয়ালীয়াবাড়ির ১নং ভান্ডারীর গলিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর