স্টাফ রিপোর্টার, টঙ্গী:: শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো: সিদ্দিকুর রহমান মাস্টার (৮৫) রোববার রাত আড়াইটায় বাধ্যর্কজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বাদ জোহর টঙ্গীর পাগাড় পাঠানপাড়া মুক্তি বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মরহুমের লাশ মরকুন সিটি কর্পোরেশন কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম সিদ্দিকুর রহমান মাস্টার ফিউচার ম্যাপ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিমুদ্দীন এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হক রাসেলের পিতা। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।-প্রেসবিজ্ঞপ্তি