October 30, 2026, 10:26 pm

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছা থানা যুবদল নেতা রুবেলের নেতৃত্বে আনন্দ র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • আপডেট Friday, October 30, 2026
  • 7 জন দেখেছে

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজুর নির্দেশনায় আনন্দ র‍্যালি ও সমাবেশ করেছে গাছা থানা যুবদল। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গাছা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মো. রুবেল সরকারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

র‍্যালিটি গাছা থানার বড়বাড়ি এলাকা থেকে শুরু হয়ে তারগাছ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বড়বাড়ি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে গাছা থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বড়বাড়ি বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা মো. রুবেল সরকার বলেন, যুবদল দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর