October 31, 2026, 11:17 am

পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে আগামী রোববার শুরু হচ্ছে বোর্ড গঠনের কাজ: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, October 31, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: পোশাক শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি-সংক্রান্ত দাবি পূরণের লক্ষ্যে আগামী রোববার (১ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রোববার সকাল থেকেই ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো বিবেচনায় নিয়ে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে ন্যায্য দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। শিল্পকারখানা রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। দুই পক্ষের স্বার্থের মধ্যে সমন্বয় রেখেই কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, রোববার থেকে শ্রমিকদের প্রত্যাশিত দাবিগুলো পূরণের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর