October 14, 2026, 5:04 pm

টঙ্গীতে সোনালী অতীতের নতুন কমিটি ঘোষণা সভাপতি আব্দুর রহিম (কালা) ও সাধারণ সম্পাদক জাকির আহমেদ প্রিন্স

Reporter Name
  • আপডেট Wednesday, October 14, 2026
  • 42 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: টঙ্গীর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য অটুট রাখা এবং সাবেক ফুটবলারদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘টঙ্গী সোনালী অতীত’-এর আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গী স্টেডিয়ামে অবস্থিত সোনালী অতীত কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে এ আংশিক কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত আংশিক কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম খান (কালা)। কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আতাউর রহমান, সাধারণ সম্পাদক সরকার জাকির আহমেদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম লিটু, কোষাধ্যক্ষ মো. আক্তার হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং কার্যকরী কমিটির ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মো. হারুন অর রশিদ।
নবনির্বাচিত সভাপতি মো. আব্দুর রহিম খান (কালা) ও সাধারণ সম্পাদক সরকার জাকির আহমেদ প্রিন্স বলেন, ঐক্য, সম্প্রীতি ও ক্রীড়ার বন্ধনে টঙ্গী সোনালী অতীতকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত করা হবে। তারা জানান, সাবেক ফুটবলারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি টঙ্গীর ক্রীড়াঙ্গনের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের দোয়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় টঙ্গী সোনালী অতীত আরও এগিয়ে যাবে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। সভা শেষে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর