নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচসংলগ্ন পাটকটেক এলাকায় টুপ টুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টায় ঘটনাস্থলে পৌঁছে তারা ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিস্তারিত আসছে……..