October 31, 2026, 11:53 am

একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়তে সরকার শাহনুর ইসলাম রনির রাস্তা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • আপডেট Saturday, October 31, 2026
  • 12 জন দেখেছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:: পরিবেশ রক্ষা ও জনদুর্ভোগ কমাতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজ এলাকায় রাস্তা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী সরকার শাহনুর ইসলাম রনি। সাম্প্রতিক সময়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় রাস্তার বিভিন্ন অংশে ময়লা-আবর্জনা জমে থাকায় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। পথচারীদের এই দুর্ভোগ লাঘব এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।
উদ্যোগটির আওতায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে সরকার শাহনুর ইসলাম রনি নিজে উপস্থিত থেকে রাস্তার আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডাস্টবিনে আবর্জনা ফেলার ব্যবস্থা করেন।
এ বিষয়ে সরকার শাহনুর ইসলাম রনি বলেন, “একটি সুন্দর ও স্বাস্থ্যকর সমাজ গঠনে পরিচ্ছন্নতার বিকল্প নেই। আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখা শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের একার দায়িত্ব নয়, নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। এলাকার তরুণদের সাথে নিয়ে আমরা এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহীন ইসলাম,মফিজুল ইসলাম ও মো দেলোয়ার হোসেন। তার এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের সামাজিক কার্যক্রম সমাজের অন্য তরুণদেরও নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে এবং সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর