October 30, 2026, 9:56 pm

রাজধানীর কদমতলীতে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ আটক ৩‎

Reporter Name
  • আপডেট Friday, October 30, 2026
  • 15 জন দেখেছে

‎নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর কদমতলীতে দুটি পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৬৮ হাজার টাকা। বৃহস্পতিবার দিবাগত রাতে কদমতলী থানাধীন রসুলবাগ ও মেরাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
‎আটক ব্যক্তিরা হলেন চাঁদপুর সদর উপজেলার মো. ইকবাল (৩০), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মো. আবদুল বাতেন মিয়া (৪৫) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মো. মুসা (২৬)।
‎এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আড়াইটার দিকে সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল কদমতলীর রসুলবাগ এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৫ পিস ইয়াবাসহ ইকবালকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯ লাখ ১ হাজার ৫০০ টাকা। তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
‎পরে একই দল ভোর ৪টা ২০ মিনিটের দিকে কদমতলীর মেরাজনগর এলাকার অপর একটি আবাসিক ভবনে অভিযান চালায়। সেখানে ৬ হাজার ৫৫৫ পিস ইয়াবাসহ আবদুল বাতেন মিয়া ও মো. মুসাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
‎এসআরবি-১০ আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ‎উদ্ধার করা মাদকসহ আটক তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর