August 23, 2026, 12:40 am

স্বাধীনতা দিবস উপলক্ষে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান

Reporter Name
  • আপডেট Saturday, March 28, 2026
  • 117 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিমানবাহিনীর তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে আনুষ্ঠানিকভাবে অনারারি ফ্লাইং অফিসার পদবি প্রদান করা হয়েছে।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় তাদের অনারারি কমিশন প্রদান করা হয়। শনিবার (২৮ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়করা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। বাংলাদেশ বিমানবাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর