October 22, 2026, 12:46 pm

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন ওসি মোঃ মাকছুদুল আলম

Reporter Name
  • আপডেট Thursday, October 22, 2026
  • 1 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) টঙ্গী পূর্ব থানা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা পালন করায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মাকছুদুল আলম। তিনি বলেন, পূজা শুরু থেকে শেষ পর্যন্ত মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপে উৎসবের আমেজ বিরাজ করছিল। এই উৎসবকে ঘিরে এবার জোরদার করা হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে কঠোর অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গতকাল বুধবার বিজয়া দশমীতে সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। দুপুরের পর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকার পূজা মন্ডপ থেকে বের করা হয় বিজয়া শোভাযাত্রা।
উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটিগুলোও নিজস্ব নিরাপত্তাব্যবস্থা নেয়। বিভিন্ন মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়। পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আনন্দ, উচ্ছ্বাস আর বিদায়ের আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এ বছরের শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা মর্ত্যলোক থেকে কৈলাসে ফিরে যান। আগামী শরতে আবারও তার আগমনের অপেক্ষায় থাকবেন ভক্তরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর