October 21, 2026, 10:33 am

দলীয় মার্কা প্রত্যাহার প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ : জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • আপডেট Wednesday, October 21, 2026
  • 7 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত‍্যাহারকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই র্নিবাচনে দল সমর্থিত প্রার্থীর হয়ে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা বরিশাল-১-এর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক দুর্গা মণ্ডপ পরিদর্শন করে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
দুই উপজেলার পূজা কমিটির নেতারা ছাড়াও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্নাসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কীভাবে কাজ করতে হবে। তারপর দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবেন, দল তাদের ক্ষমা করবেন না।
তিনি বলেন, প্রত্যেকটি ইউনিয়নের তথ্য দলের কাছে রয়েছে। মনে রাখবেন, আগামী নির্বাচনে দল জনগণের কাছে গ্রহণযোগ্যদেরই কেবল সমর্থন দেবে। যদি কারো শৃঙ্খলাবিরোধী কাজে দল ক্ষতিগ্রস্ত হয় সে যতবড় নেতাই হোক, তাকে দলবিরোধী হিসেবে শাস্তি দেওয়া হবে। জহির উদ্দিন স্বপন বলেন, দল সব নেতাকর্মীদের নির্বাচনী তৎপরতা নজরে রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর