ইন্টার মিয়ামির হয়ে গোল করেন লুইস সুয়ারেজ এবং কাসেমিরো। লিগে ১১টি ম্যাচ বাকি থাকতে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিয়ামি শীর্ষস্থানধারী ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে।
ম্যাচের ৩২ মিনিটে মেসির কর্নার থেকে হেড করে গোল মুখ খোলেন কাসেমিরো। এর কয়েক মিনিট পরই আটলান্টার হয়ে সমতা ফেরান মিগুয়েল আলমিরন। এরপর মেসির বাড়িয়ে দেওয়া একটি শূন্যে ভাসানো বল ধরে তেলাস্কো সেগোভিয়া সুযোগ তৈরি করে দেন সুয়ারেজকে। প্রথমার্ধের ঠিক আগে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে চলতি মৌসুমে নিজের ১২তম গোলটি করেন সুয়ারেজ। ৮৭ মিনিটে ব্রিল এমবোলো পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এবং শেষ মুহূর্তে ইন্টার মিয়ামির বেশকিছু আক্রমণ সামলে নিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে আটলান্টা।
ইন্টার মিয়ামির নু স্টেডিয়ামে এক বৃষ্টির রাতে প্রতিকূল আবহাওয়ার কারণে এক ঘণ্টারও বেশি সময় খেলা বিলম্বিত হয়। দীর্ঘ অপেক্ষার পর দুই দলের খেলোয়াড়রা যখন ওয়ার্ম-আপের জন্য মাঠে নামেন, তখন দর্শকরা উল্লাসে ফেটে পড়েন— আর মেসি যখন টানেল থেকে বেরিয়ে আসেন, তখন সেই গর্জন আরও জোরালো হয়।
অ্যাপল টিভির সঙ্গে ম্যাচ-পূর্ব এক সাক্ষাৎকারে স্প্যানিশ ভাষায় মিডফিল্ডার রদ্রিগো দে পল বলেন, ‘অত্যন্ত আবেগঘন মুহূর্ত। তাকে মাঠে দেখতে পাওয়ার মধ্যে আমরা দারুণ এক রোমাঞ্চ অনুভব করেছি। সারা বিশ্বজুড়ে ১০ নম্বর লেখা আর্জেন্টিনার জার্সি দেখতে পাওয়াটা সবসময়ই আমাদের জন্য অনেক আনন্দের ছিল।’