April 21, 2026, 5:11 pm

মিথ্যা তথ্য থেকে মানুষকে রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, February 27, 2026
  • 64 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাধারণ মানুষ যাতে কোনো মিথ্যা তথ্যের শিকার না হয় এবং তাদের কীভাবে মিথ্যা তথ্য থেকে রক্ষা করা যায়—সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আজ শুক্রবার বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহে সাংবাদিকসহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই।
তিনি আরও বলেন, সরকার কৃষিঋণ মওকুফের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমরা ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। এ সমস্ত সরকারি সিদ্ধান্তগুলো যাতে এ জেলায় খুব দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তার প্রস্তুতি সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য আমি আজকের মিটিংয়ে অংশ নিয়েছি।
তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় নিয়ে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। সদ্য বরিশাল আদালতে বিচারকের সাথে আইনজীবীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তিনি বলেন, পুরো বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সাথে কথা বলবো।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনও। আমাদের তথ্য মন্ত্রণালয় যে আমলে গড়ে উঠেছে তখন তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না।
তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে যে ধরনের তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে উঠেনি। সরকারের নীতিনির্ধারণী সবার সাথে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর