ক্রীড়া প্রতিবেদক:: আর মাত্র ৫ দিন পরই শুরু হতে যাচ্ছে মরহুম আব্দুল জব্বার মুন্সি চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা। এই খেলাটি অনুষ্ঠিত হবে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে। ফুটবল খেলাকে সামনে রেখে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায়। আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় উদ্বোধন করা হবে। উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় প্রশাসন ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। এই খেলাকে সামনে রেখে দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামের খেলাপ্রেমি শিশু-কিশোর, তরুণ, বৃদ্ধাদের মাঝে উৎসমের আমেজ দেখা গেছে।
অপরদিকে টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা জানান, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হলে লেখাপড়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধূলার কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় মরহুম আব্দুল জব্বার মুন্সি চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে খেলাটি পরিচালিত হবে। খেলাটি ঐতিহ্যবাহী রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। খেলাপ্রেমি সকলকে মাঠে এসে খেলা দেখার আহ্বান জানিচ্ছ। খেলায় অংশগ্রহণকারী দলগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সুযোগ-সুবিধা দেয়া হবে। ইতিমধ্যে আমাদের গ্রামবাসী সকলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি খেলা উপহার দিতে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমরা গ্রামবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
টুর্নামেন্ট খেলায় সর্বমোট ১৬টি দল অংশগ্রহন করবেন। দলগুলো হচ্ছে- জোয়ারগঞ্জ ক্রীড়া সংস্থা (চট্টগ্রাম), সুরপুর সুপার কিংস, নারায়ণগঞ্জ কিংস ফুটবল একাডেমী, কাচিসাইর স্পোটিং ক্লাব, ভয়েজ ক্লাব (মিরসরাই), ছোটনা কিংস ক্লাব, দেবিদ্বার উপজেলা তারুণ্য ফুটবল একাদশ, মৃত আবু হাজী ফুটবল একাদেশ, কামাল্লা ফুটবল একাদশ (মুরাদনগর), ইউনিক ফুটবল ক্লাব (কসবা), ডক্টও ফেরদৌস খন্দকার ফুটবল একাদশ (বাকসার), আনবিটেন ২৩ ব্যাচ (চট্টগ্রাম), জাফরগঞ্জ ফুবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন ফুটবল একাদশ (চাঁদপুর), মনশাসন স্টুডেন্টস ক্লাব, আবিদপুর ফুটবল একাদশ।