September 5, 2026, 7:09 pm

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

Reporter Name
  • আপডেট Saturday, September 5, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিজিবির একটি সুসজ্জিত দল সমাধিতে গার্ড অব অনার দেয়। শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অসামান্য বীরত্ব ও আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। নতুন প্রজন্মের কাছে তার বীরত্বগাথা তুলে ধরতে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। নূর মোহাম্মদ শেখের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এ সময় ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খান, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর