May 1, 2026, 4:33 pm

বাস্কেটবল-ফুটভলিতে পুলিশের দাপট, পুরস্কৃত করলেন আইজিপি

Reporter Name
  • আপডেট Friday, May 1, 2026
  • 15 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় পর্যায়ে বাস্কেটবল ও ফুটভলিতে বাংলাদেশ পুলিশের ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে। খেলার মাঠে এই দাপট ধরে রাখা এবং খেলোয়াড়দের মনোবল বাড়াতে বাস্কেটবল ও ফুটভলি নারী ও পুরুষ দলের ৪৪ জন খেলোয়াড়কে বিশেষ সম্মাননা ও পুরস্কার দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন।
গত ১০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ‘স্বাধীনতা কাপ ৩×৩ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ’ (নারী ও পুরুষ) এবং ‘বাস্কেটবল ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে পুলিশের দলগুলো। উভয় প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ বাস্কেটবল পুরুষ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া বাস্কেটবল ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ-২০২৬ (নারী) প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেই রানার্সআপ হয়েছে বাংলাদেশ পুলিশ নারী বাস্কেটবল দল। বাস্কেটবলের পাশাপাশি ফুটভলিতেও শ্রেষ্ঠত্ব দেখিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনুষ্ঠিত ‘ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশিপ’ (নারী ও পুরুষ) প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ পুলিশ নারী ও পুরুষ ফুটভলি দল চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ বাস্কেটবল, বেসবল, ডিউবল, ফুটভলি ও টার্গেটবল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী মো. ফজলুল করিম (বিপিএম-সেবা) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর