April 21, 2026, 8:12 pm

বায়তুল মোকাররমে ইসলামী বইমেলা উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, February 23, 2026
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে ইসলামী বইমেলা। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ বইমেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।
ইসলামী বইমেলার উদ্বোধন করে ধর্মমন্ত্রী বলেন, ‘আজকের বইমেলা এমন একটি বইমেলা, যেখান থেকে আমরা কোরআন-হাদিস সম্পর্কে জানতে পারব। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এমন মেলার আয়োজনের জন্য।’
তিনি আরো বলেন, ‘যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করছে, তাদের কোনো জায়গা দেওয়া হবে না। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন সুন্দরভাবে চলছে। তবে অতীতে যারা অন্যায়, অবিচার ও জুলুম করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক রাজ্জাকুল হায়দার জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত এ মেলা রমজান মাসজুড়ে চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় ১০০টি স্টল রয়েছে।
মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বই ৪০ শতাংশ কমিশনে পাওয়া যাবে। এ ছাড়া অন্যান্য প্রকাশনা সংস্থার স্টলেও রমজান মাস উপলক্ষে ছাড়ে বই বিক্রি হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর