April 21, 2026, 12:49 pm

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান মহাপরিচালকের

Reporter Name
  • আপডেট Wednesday, March 11, 2026
  • 33 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ দরবার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে মহাপরিচালক তাঁর দায়িত্বপালনকালীন গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন। দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া প্রদান ও সফল অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার নির্দেশ দেন।
অনুষ্ঠানে মহাপরিচালক সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত শোনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন। দরবার শেষে একটি বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে সফলভাবে এক শিশুকে উদ্ধার করায় ৬ জন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করেন মহাপরিচালক। পুরস্কার হিসেবে তাদের সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। দরবার অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণসহ ঢাকা ও জেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দুপুর ১টায় এই দরবার অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর