April 21, 2026, 10:11 am

প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ : বিদ্যুৎমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, March 29, 2026
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ ও অসন্তোষের প্রেক্ষিতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, এই সিদ্ধান্ত শিগগিরই বাস্তবায়ন করা হবে। আজ রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের মন্ত্রী এই তথ্য জানান।
তিনি বলেন, “প্রিপেইড মিটারে চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করেছি। গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি তুলে দিচ্ছি।”
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া হিসেবে দিতে হয়।অনেক গ্রাহক অভিযোগ করে আসছিলেন, মিটারের দাম উঠে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া নেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও এই চার্জ প্রত্যাহারের দাবি জোরালো হয়ে উঠেছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর