April 21, 2026, 10:02 am

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Monday, March 30, 2026
  • 38 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও অংশ নেন সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। আজ সোমবার বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মৃতের কফিনে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ শ্রদ্ধা জানান।
দিলারা হাফিজের ২য় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে।
গত শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর