নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, গণভোট অধ্যাদেশ ও নির্বাচনী তফসিল পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তাই গণভোট অধ্যাদেশ বাতিল বা কার্যকারিতা হারালে নির্বাচনী তফসিলও স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে।সোমবার হাইকোর্টে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এ আইনজীবী।
এ সময় গুম কমিশন, দুদক সংস্কার কমিশন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ ২০টির মতো অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
জামায়াতের এ আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলে অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে ৩০ বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত হয়েছিল। সেসব বিষয়েও বিএনপি মানতে টালবাহানা করছে।