October 23, 2026, 7:37 am

বাংলাদেশ সরকারের ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের বিষয়ে জাতিসংঘের তদন্ত চেয়েছেন ১৪ মার্কিন কংগ্রেসম্যান

Reporter Name
  • আপডেট Friday, July 28, 2023
  • 153 জন দেখেছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা :: বাংলাদেশে বিরোধী দল ও মতের মানুষদের বিরুদ্ধে সরকারের ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের বিষয়ে জাতিসংঘের তদন্ত চেয়েছেন যুক্তরাষ্ট্রের ১৪ জন কংগ্রেসম্যান। এ বিষয়ে উদ্যোগ নিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি লিখেছেন তাঁরা। বৃহস্পতিবার কংগ্রেসম্যান বব গুড এক টুইটে এই চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বব গুড বলেছেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের বিরুদ্ধে সরকারের সহিংস কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে তিনিসহ ১৪ কংগ্রেস সদস্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন। টুইটে তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পাওয়া বাংলাদেশের নাগরিকদের অধিকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর