October 31, 2026, 7:46 pm

সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা-অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Saturday, October 31, 2026
  • 16 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা, অপহরণ, শারীরিক নির্যাতন, চাঁদা দাবি ও ব্ল্যাকমেইলের অভিযোগের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন ও বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে টঙ্গী সরকারি হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা ও অপহরণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে অপহরণ, নির্যাতন, চাঁদা দাবি কিংবা ব্যক্তিগত সম্মানহানির হুমকির মুখে পড়তে হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য অশনিসংকেত। অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকের পেশাগত দায়িত্ব। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের অন্যতম দায়িত্ব।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাংগঠনিক সম্পাদক কামাল খান বলেন, সাংবাদিকের কলম স্তব্ধ করে অপরাধ আড়াল করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ, কে, এম আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল (খান), বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মানবতাবাদী নাজমুল বারী চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সহ- সাধারণ সম্পাদক রাসেল মোড়ল, সহ সম্পাদক মোঃ আনিসুর রহমান, কার্যকারি সদস্য এআর মোঃ হেলাল উদ্দিন। বিএনপি নেতা বি. এম. শামীম, গাজীপুর সেন্ট্রাল ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাহা, গাজীপুর মিডিয়া ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল বাশার পলাশ, জার্নালিস্ট এসোসিয়েশন ওয়েলফেয়ার কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন, ইনফো টেলিভিশনের সম্পাদক আওলাদ হোসেন, নিরাপদ সড়ক আন্দোলন টঙ্গী পূর্ব থানার যুগ্ন আহবায়ক মোক্তার হোসেন প্রমুখ। সমানববন্ধন থেকে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ, গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর