October 31, 2026, 7:06 pm

গাজীপুরে এইচএসসিতে সেরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

Reporter Name
  • আপডেট Saturday, October 31, 2026
  • 10 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গাজীপুরে এবার ফলাফলে সাফল্য দেখিয়েছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পাসের হার ও জিপিএ-৫ অর্জনে প্রতিষ্ঠানটি জেলার শীর্ষে রয়েছে। আজ শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দে উল্লাসে মেতে উঠেছে। ভালো ফল করায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এ বছর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ৩৫২ জন শিক্ষার্থী।
গাজীপুরের আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজও ভালো ফল করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩৬৭ জন।
এছাড়াও গাজীপুরের আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফলাফল অর্জন করেছে। এর মধ্যে রয়েছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, এম ই এইচ আরিফ কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর সরকারি মহিলা কলেজ, গাজীপুর সিটি কলেজ, কাজী আজিম উদ্দিন কলেজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ ও শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ।
এদিকে গাজীপুরে আলিম পরীক্ষার ফলেও ভালো করেছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা জেলার উল্লেখযোগ্য ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠান। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া তানজিমুল উম্মাহ আলিম মাদরাসা ও টঙ্গী ইসলামিয়া আলিম মাদরাসাও ভালো ফলাফল করেছে।
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আক্তার বলেন, তাঁদের প্রতিষ্ঠান এবারও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে। এ অর্জনে তাঁরা আনন্দিত।
তিনি বলেন, প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতির দিকনির্দেশনায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতেও ভালো ফলাফল ধরে রাখা সম্ভব হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর