October 29, 2026, 12:03 pm

রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আটক ৪

Reporter Name
  • আপডেট Thursday, October 29, 2026
  • 22 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আদালত থেকে ফেরার পথে গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ চারজনকে আটক করেছে গাজীপুর মহানগর ডিবি পলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুর সদর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান আখন্দ ফারুক (৫৮), ইউপি মেম্বার নুরুল ইসলাম (৫৯), বক্তারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইকবাল হোসেন (৩৯) ও কৃষক লীগ নেতা নূর উদ্দিন মোল্লা (৫৬)।
পুলিশ জানায়, রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (অপরাধ উত্তর) বিভাগের উপকমিশনার অশোক পাল চেয়ারম্যান ও মেম্বারসহ চারজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ আমলে নির্বাচিত চেয়ারম্যান বহাল আছে। বাকী তিনটির মধ্যে দুটিতে প্রশাসক ও একটিতে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। এর মধ্যে আজ বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার আটক হলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর