October 22, 2026, 11:46 am

প্রবাসী ও এলাকাবাসীর অর্থায়নে ‘কাশেমের স্বপ্নের ঘর’ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, October 22, 2026
  • 10 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পঁচুয়া গ্রামে মানবিক উদ্যোগে নির্মিত ‘কাশেমের স্বপ্নের ঘর’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকালে ব্রাদার্স-৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগ ও বাস্তবায়নে ঘরটির উদ্বোধন করা হয়। প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিদের সহযোগিতায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে।
মো. আবুল কাশেমের নামে নির্মিত ঘরটির নাম রাখা হয়েছে ‘কাশেমের স্বপ্নের ঘর’। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়। এতে দেশ ও প্রবাসের দানশীল ব্যক্তিরা আর্থিক সহযোগিতা করেন।
আয়োজকদের স্লোগান—‘মানবতার সেবায়, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।’ এ স্লোগানকে ধারণ করে সম্মিলিত প্রচেষ্টায় ঘরটি নির্মাণ করা হয়। স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এমন সহযোগিতামূলক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।
ঘর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেন এমএ মান্নান, মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম বাবলু, রায়হান উদ্দিন, মো. নাজমুল হোসাইন, মেহেদী হাসান আনিছ, আল আমিন হোসেন, মফিজ উদ্দিন, আলী হোসেন, নুরুল আমীন ও হাদিউল ইসলাম প্রমুখ।
বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা সম্ভব। প্রবাসী ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় নির্মিত ‘কাশেমের স্বপ্নের ঘর’ স্থানীয় পর্যায়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর