October 21, 2026, 9:25 pm

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী সোহান গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, October 21, 2026
  • 1 জন দেখেছে

স্টাফ রিপোর্টারঃ টঙ্গীর এরশাদনগর এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি মোক্তার হোসেন সোহানকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এরশাদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি তিনি। এ ছাড়া এক বাইসাইকেল ব্লগারকে সুইচ গিয়ার ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরও আলোচনায় আসেন সোহান।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, মোক্তার হোসেন সোহান একজন চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সাংবাদিকের ওপর হামলার মামলাতেও তিনি প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সোহান টঙ্গীর এরশাদনগর ১ নম্বর ব্লকের বেড়িবাঁধ এলাকার সেলিম মিয়ার ছেলে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর