October 21, 2026, 7:57 pm

টঙ্গীতে মরহুম সিরাজউদ্দিন বেপারী টাওয়ারের শুভ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Wednesday, October 21, 2026
  • 14 জন দেখেছে

মোঃ জাফর আলীঃ  গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মৃত্তি বাড়ি এলাকায় মরহুম সিরাজউদ্দিন বেপারী টাওয়ারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, গাজীপুর জেলা ও মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, শামীম বেপারী, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ মরহুম সিরাজউদ্দিন বেপারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং মরহুমের অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের অবদানকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা একটি মহৎ উদ্যোগ। মরহুম সিরাজউদ্দিন বেপারী টাওয়ার তাঁর স্মৃতিকে দীর্ঘদিন ধরে স্মরণীয় করে রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর