October 22, 2026, 10:26 am

শ্রীপুরে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক দোকান ও ঝুটের গুদাম

Reporter Name
  • আপডেট Thursday, October 22, 2026
  • 9 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে পৌরসভার চন্নাপাড়া সিএন্ডবি বাজারে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুটের গুদামসহ ভাঙারির দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল করিম বাসসকে জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্টেশন কর্মকর্তা নুরুল করিম আরও জানান, অগ্নিকাণ্ডে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর