July 5, 2026, 12:55 pm

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির আহ্বান

Reporter Name
  • আপডেট Friday, March 6, 2026
  • 136 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিম, বিপিএম-সেবা। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম। আর পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে থাকে। আইজিপি আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পুলিশ প্রধান এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে আইজিপি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় আজানে প্রথম হয়েছেন চট্টগ্রাম জেলার কনস্টেবল মো. মনিরুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন ৩ এপিবিএন’র নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন আরএমপি’র এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক। কেরাতে প্রথম হয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের লিনেন কিপার মো. আব্দুল আউয়াল, দ্বিতীয় হয়েছেন ৩ এপিবিএন’র নায়েক আবু মুসা, এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম।
হামদ ও নাতে প্রথম হয়েছেন— ১১ এপিবিএন’র নারী কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর, দ্বিতীয় হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মো. রাকিবুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন বিএমপি’র কনস্টেবল এস এম মশিউর রহমান।
নাগরিক হয়রানি বন্ধে ইসলাম শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজ, দ্বিতীয় হয়েছেন ৪ এপিবিএন’র কনস্টেবল আ ম মো. উমর ফারুক বায়েজিদ এবং তৃতীয় হয়েছেন নারী কনস্টেবল মোছা. এসমোতারা খাতুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর