August 22, 2026, 9:41 pm

ধর্মমন্ত্রীর প্রতি জাতীয় মসজিদের খতিবের বিশেষ আহ্বান

Reporter Name
  • আপডেট Wednesday, March 4, 2026
  • 168 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশের প্রতিটি ঘরে কোরআনের ফরজ ইলম শিক্ষাদানে ধর্মমন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। আজ বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটরিয়ামে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত পর্বে প্রধান আলোচকের বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের কাঁধে হাত রেখে মুফতি আবদুল মালেক বলেন, কোরআনের মধ্যে আল্লাহ তায়ালা যে ফরজ ইলম দিয়েছেন, এই ইলম দেশের প্রতিটি ঘরে, প্রত্যেক নারী-পুরুষকে শেখানো আমাদের মাননীয় মন্ত্রীর দায়িত্ব।
তিনি বলেন, আমার জানামতে আমাদের হজরতের (ধর্মমন্ত্রীর) কোরআন তিলাওয়াত সুন্দর। তো এরকম আমাদের মন্ত্রিসভা, সচিবালয়ের সব সদস্যের দায়িত্ব—তারা সহিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিখবে এবং তাদের সন্তান ও অধীনস্থদের শেখাবে।
প্রতিযোগিতার আয়োজকদের প্রতি মোবারকবাদ জানিয়ে জাতীয় মসজিদের খতিব আরো বলেন, অনেকে কোরআন গবেষণা করেন, কিন্তু কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত জানেন না। এই প্রতিযোগিতায় কোরআন হিফজের পাশাপাশি তিলাওয়াতকে গুরুত্ব দেওয়া হয়েছে, এজন্য আমি খুশি হয়েছি। এটা জরুরি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর