September 7, 2026, 9:14 pm

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, September 7, 2026
  • 20 জন দেখেছে

সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীতে পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মিছিল ও মিছিলের প্রস্তুতির অভিযোগে রবিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), একই উপজেলা ছাত্রলীগকর্মী এহসান হোসেন (২৫), আবদুল্লাহ আল রাহি (২৫) ও শাহ তাহমিদ আহমদ (৩৩), নগরের জল্লারপাড় এলাকার ছাত্রলীগকর্মী মো. সোহেল আহমদ (২০) ও আখালিয়া নেহারিপাড়ার রবিউল ইসলাম হৃদয় (২৬)।
পুলিশ জানায়, সোহেল ও হৃদয়কে গত ২৮ আগস্ট নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আর বাকি ৪ জন রবিবার রাতে নগরীর রিকাবীবাজার এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃত ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর