April 21, 2026, 5:06 pm

সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে’: মুহাম্মদ আব্দুল্লাহ

Reporter Name
  • আপডেট Sunday, March 1, 2026
  • 68 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকদের বড় সমস্যা হলো চিকিৎসা ব্যয়। বর্তমানে জটিল রোগে আক্রান্তদের সহায়তা দেওয়া হলেও তা নিয়মিত বা কাঠামোবদ্ধ নয়। ফলে একবার সহায়তা পাওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত পুনরায় সহযোগিতার সুযোগ থাকে না। আজ রোববার (১ মার্চ) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ব্যবস্থাপনায় খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সাংবাদিকদের আর্থিক সহায়তা ও মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকদেরকে দলীয় লেজুড়বৃত্তি না হয়ে প্রকৃত সাংবাদিক হতে হবে। সাংবাদিকদের মান উন্নয়নে ফেলোশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাস্টের। সেজন্য ইতোমধ্যে ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে।
মুহাম্মদ আবদুল্লাহ বলেন, মাস শেষে অধিকাংশ সাংবাদিকদের হাতেই বেতনের টাকাটা আসে না। কিন্তু মাস শেষ হলে নতুন মাসে স্কুল, মাদ্রাসা ও কলেজের টিউশন ফি টা কিন্তু ঠিকই দিতে হয়। এই যে একটি চ্যালেঞ্জ, এই জায়গাতে সাংবাদিকরা নিয়মিতই নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই বিষয়টি মাথায় নিয়ে সাংবাদিকদের মেধাবী সন্তানদেরকে বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। ২০১৫ সাল থেকে এটা শুরু করেছি। এবারে দ্বিতীয়বারের মতো আপনাদেরকে এখানে দিতে এসেছি।
তিনি বলেন, আমাদের কোমলমতি শিশুদের হাতে যে বৃত্তির একটা উপহার তুলে দিতে পারছি, এটাই আমরা আনন্দ এবং ভালো লাগার বিষয়। আমরা আজ খুলনা- সাতক্ষীরা জেলার জন্য প্রায় ৯ লাখ টাকার চেক বিতরণ করছি ।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সিনিয়র সদস্য মুনীর উদ্দিন আহমেদ, আহমদ মুসা রঞ্জু, স ম গোলাম মোস্তফা, দৈনিক ইনকিলাবের কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা মো. হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর