September 2, 2026, 11:33 am

সড়ক দুর্ঘটনায় নিহত কনস্টেবল শামীম আহমেদের জানাজা সম্পন্ন জিএমপির গভীর শোক

Reporter Name
  • আপডেট Wednesday, September 2, 2026
  • 12 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় ডাক পৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল শামীম আহমেদ জিএমপির এসএফ শাখায় ডাক বাহক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আমল জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয় থেকে ডাক নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার উদ্দেশে রওনা হন কনস্টেবল শামীম আহমেদ। ডাক বিতরণের কাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
এদিকে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুরের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন, অর্থ মোহাম্মদ তাহেরুল হক চৌহান ও টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আমল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর