October 30, 2026, 9:58 pm

এ সপ্তাহের সিনেমা ১৬ হলে মুক্তি পাচ্ছে ‘পোড়া প্রেম’

Reporter Name
  • আপডেট Friday, October 30, 2026
  • 16 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: কোরবানির ঈদের পর দেশের হলে মুক্তি পেয়েছে হাতে গোনা কয়েকটি সিনেমা। তবে অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে একাধিক সিনেমা এসেছে হলগুলোতে। এই মাসে গত সপ্তাহ পর্যন্ত আলোর মুখ দেখেছে নতুন পাঁচটি সিনেমা। আজ সারা দেশের ১৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে নতুন আরও এক সিনেমা ‘পোড়া প্রেম’।
গ্রামবাংলার প্রেমকাহিনি নিয়ে তৈরি হয়েছে পোড়া প্রেম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সৈকত খান। সিনেমার প্রযোজকও তিনি। প্রযোজক হিসেবে আরও আছেন মো. সাজ্জাদ হোসেন। ছোটবেলা থেকে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখতেন সৈকত খান। সেই স্বপ্ন পূরণে বছরের পর বছর জমিয়েছেন অর্থ। অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে তাঁর স্বপ্ন। নিজের প্রযোজিত সিনেমায় নিজেই নায়ক হয়েছেন। সৈকত খানের বিপরীতে আছেন ববিতা ইসলাম। পোড়া প্রেম সিনেমার বিভিন্ন চরিত্রে আরও আছেন কাজী হায়াৎ, রীনা খান, দুলারী প্রমুখ।
বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে সিনেমাটি। কাহিনি ও সংলাপ সৈকত খান, চিত্রনাট্য ও পরিচালনায় আবুল কাশেম মণ্ডল। এতে উঠে এসেছে এক যুবক ও যুবতীর প্রেমের গল্প, যা দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশা নির্মাতার।
সৈকত খান বলেন, ‘এই সিনেমার গল্প একটি বাস্তব ঘটনা নিয়ে। যাঁকে নিয়ে গল্প, তিনি পটুয়াখালীতে থাকেন। আমরা চেষ্টা করেছি জীবনঘনিষ্ঠ একটি গল্প তুলে ধরতে। সিনেমাটিতে অনেক মেসেজ রয়েছে দর্শকের জন্য। সিনেমাটি দেখে দর্শক নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর