August 23, 2026, 8:10 pm

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে: উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • আপডেট Sunday, August 23, 2026
  • 3 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পাঁচ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আজ রোববার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির কথা স্মরণ করেন এবং গাছ লাগানো ও গাছের পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর এই উদ্যোগকে স্বাগত জানান।
এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের সঞ্চালনায় এবং আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সোলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, বারি-র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, ব্রি-র মহাপরিচালক রফিকুল ইসলাম এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ আতিকুর রহমান মিঠু প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা বারি ও ব্রি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় শিশু শিক্ষার্থীদের মাঝেও চারা বিতরণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর