July 4, 2026, 11:18 pm

ফের বিয়ে করেছেন অপু বিশ্বাস!

Reporter Name
  • আপডেট Sunday, August 13, 2023
  • 122 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত জীবনে ঘর বেঁধেছিলেন তারা। কিন্তু শাকিব-অপুর এ সংসার ভেঙে গেছে। মাঝে তাদের সম্পর্ক ভালো ছিল না! তবে বর্তমানে শাকিব-অপুর সম্পর্কটা বেশ ভালো যাচ্ছে। সম্প্রতি সন্তানসহ দুজনের আমেরিকা সফর সে কথাই বলছে!
এরই মধ্যে অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখেন, ‘গট ম্যারিড’। বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেন নেটিজেনরা। এ নায়িকার ফেসবুক কমেন্ট বক্স শুভেচ্ছা বার্তায় ভরে যায়। যদিও ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে ফেলেন অপু।
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ভুলবশত এমনটা ঘটেছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি।
শাকিব খান যুক্তরাষ্ট্রে বসবাসের গ্রিন কার্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে, স্পাউস হিসেবে অপু বিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে যাবেন যুক্তরাষ্ট্রে। হয়তো সেখানেই ফের সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন এই প্রাক্তন দম্পতি!

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর