November 18, 2026, 12:45 am

লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Tuesday, November 17, 2026
  • 22 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ইন্দ্রমোহন রাজবংশীর স্ত্রী এবং বরেণ্য লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী মারা গেছেন। সোমবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশের লোকসংগীতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন দীপ্তি রাজবংশী। সত্তরের দশক থেকেই বাংলাদেশ বেতার ও টেলিভিশনে পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। সংগীতচর্চার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন এই শিল্পী। বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। সংগীতের পরিবেশেই বেড়ে উঠেছিলেন দীপ্তি রাজবংশী। তার পরিবারের পাঁচ বোন ও তিন ভাইয়ের সবাই কোনো না কোনোভাবে সংগীতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
স্বামী ইন্দ্রমোহন রাজবংশীর মতো তিনিও দেশের লোকসংগীতের জগতে নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর