November 3, 2026, 7:24 pm

টঙ্গীতে শুচি পাঠচক্র ও পাঠাগারের আয়োজনে সাহিত্যিক ও শিক্ষক জে এইচ মোল্ল্যার জন্মজয়ন্তী উৎসব উদযাপন

Reporter Name
  • আপডেট Tuesday, November 3, 2026
  • 13 জন দেখেছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে সাহিত্যিক ও শিক্ষক জে এইচ মোল্ল্যার জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করেছে শুচি পাঠচক্র ও পাঠাগার। গত ২ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও সৃজনশীল চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। আবৃত্তিশিল্পী মোস্তফা কামাল বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা, অভিনয়শিল্পী শাহজাহান শোভন।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট শওকত আলী, শেকানুল ইসলাম শাহী, নিজাম উদ্দিন, মোকসেদ মিলন, আলী নেওয়াজ রাসেল, মাধব আচার্য্য, আজিজ টিপু, কবি আতিক শাহারিয়ার, মনিরুল ইসলাম রাজিব, সালাম খান তরুণ, দুখুসহ স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের আলোচনায় সাহিত্যিক ও শিক্ষক জে এইচ মোল্ল্যার জীবন, সাহিত্যকর্ম, শিক্ষা ও সমাজে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, একজন সাহিত্যিক ও শিক্ষক শুধু জ্ঞান বিতরণ করেন না, বরং তাঁর চিন্তা, সৃজনশীলতা ও আদর্শের মাধ্যমে সমাজকে আলোকিত করেন। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যপাঠ, মননশীলতা ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের জন্মজয়ন্তী উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর জীবনের পাশাপাশি বই পড়া ও সাহিত্যচর্চার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। সুস্থ সংস্কৃতি ও মানবিক সমাজ বিনির্মাণে পাঠাগার এবং সাহিত্যভিত্তিক সংগঠনগুলোর কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।
অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, কবি, লেখক, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত সাহিত্যিক পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে বইমুখী করতে শুচি পাঠচক্র ও পাঠাগারের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর