November 18, 2026, 2:08 pm

পূবাইলে ছাত্রলীগের ব্যানার উদ্ধারসহ গ্রেপ্তার ৪

Reporter Name
  • আপডেট Wednesday, November 18, 2026
  • 21 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর পূবাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং অপর তিনজন শিশু। এ সময় ছাত্রলীগের লোগোসংবলিত ‘লকডাউন সফল হোক, পূবাইল থানা ছাত্রলীগ’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকার বিলাসারা জামে মসজিদসংলগ্ন নির্মাণাধীন ৬০ ফুট সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যানারসহ চারজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য কয়েকজন পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হায়দরাবাদ দিলারটেক এলাকার শফিকুল ইসলাম মামলার এজাহারনামীয় আসামি। অপর তিনজন অপ্রাপ্তবয়স্ক।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তার শফিকুল ইসলাম ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত তিন শিশুকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর