July 5, 2026, 7:45 am

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

Reporter Name
  • আপডেট Saturday, March 28, 2026
  • 101 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়াপল্টনে যান তিনি। এ সময় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ইতোমধ্যে নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ কানায় কানায় পূর্ণ হয়েছে।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠান শেষে নিজেই শনিবার নয়াপল্টন কার্যালয়ে আসার কথা জানিয়েছিলে প্রধানমন্ত্রী।
স্বাধীনতা দিবসের আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন নেতাকর্মীরা পুরো মিলনায়তন স্লোগানে স্লোগানে সরগরম করে তুলেন। ওই সময় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলতে থাকেন, ‘আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর