April 20, 2026, 6:49 pm

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান

Reporter Name
  • আপডেট Sunday, April 19, 2026
  • 18 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)। রবিবার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ হয় নতুন এ দলটির।
বিএপির সভাপতি হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান এবং মুখপাত্র হিসেবে রয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিন। দলটির একটি নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি এবং নির্বাহী কমিটিও গঠন করা হয়েছে, যা ধীরে ধীরে গণমাধ্যমে প্রকাশ করা হবে।
‘জান দেব, জুলাই দেব না’—স্লোগানকে সামনে রেখে ‘ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দলটি। দলটির ঘোষিত নীতি ও আদর্শে রাষ্ট্রীয় কাঠামো, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৭ দফা কর্মসূচি দিয়েছে নতুন এ দলটি।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় নাগরিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর