April 21, 2026, 5:14 pm

দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, February 27, 2026
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকারি কর্মচারী হোক বা সাধারণ মানুষ—যেই ঘুষ গ্রহণ বা প্রদান করুক না কেন, আইনের আওতায় এনে বিচার করা হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ শুক্রবার সকালে মাগুরা জেলার প্রবেশদ্বার ওয়াপদা গড়াই সেতু এলাকায় নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানকেও ফুল দিয়ে বরণ করা হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মন্ত্রী মাগুরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানান।
মাগুরা সার্কিট হাউস হলরুমে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় দুটি করে খাল খনন করা হবে। পর্যায়ক্রমে নদী খনন কর্মসূচিও হাতে নেওয়া হবে। এ ছাড়া জেলার ওপর দিয়ে প্রবাহিত কুমার, ফটকি ও চিত্রা নদী খননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও নৌ-যোগাযোগের উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বেকার সমস্যা সমাধান সরকারের অন্যতম অগ্রাধিকার। মাগুরাকে উৎপাদনমুখী জেলায় রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। শিল্পকারখানা স্থাপনের পরিবেশ সৃষ্টি করে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাসও দেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর