August 23, 2026, 8:10 pm

টঙ্গী বাজারের ফুটপাত নিয়ে অপপ্রচারের অভিযোগ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দাবি

Reporter Name
  • আপডেট Sunday, August 23, 2026
  • 5 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুরের টঙ্গী বাজারের ফুটপাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন শামীম খান ওরফে ক্যাসেট শামীম। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।
শামীম খান বলেন, টঙ্গী বাজারের ফুটপাত নিয়ে ফেসবুকে প্রচারিত তথ্যে প্রকৃত পরিস্থিতি যথাযথভাবে তুলে ধরা হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। কোনো সংবাদ প্রকাশের আগে ঘটনাস্থলের বাস্তবতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো পক্ষের বক্তব্য না নিয়ে কিংবা তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয় প্রচার করা হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই টঙ্গী বাজারের ফুটপাতসহ যেকোনো বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠভাবে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।
খোঁজ নিয়ে জানা যায় ,বিএনপি নেতা মো. ইসমাইল শিকদার (বসু) টঙ্গী বাজারের ফুটপাত ও বাজার ব্যবস্থাপনার বিষয়টি তিনি গাজীপুর সিটি করপোরেশন থেকে ইজারা নিয়েছেন। তার মাধ্যমে বাজারের ইজারাসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। শামীম খান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর