নিজস্ব প্রতিবেদক:: টঙ্গীর হাজীর মাজার বস্তি উচ্ছেদ করার পরও আবারো লোকচক্ষুর অন্তরালে হাজী মাজারে চলছে মাদকের বেচাকেনা। আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে মাদক বেচা-কেনার এমন দৃশ্য দেখা গেছে। এ সময় মাদক বিক্রেতারা সংবাদকর্মীদের দেখে ভুয়া ভুয়া বলে তেড়ে আসে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।