August 30, 2026, 3:57 pm

টঙ্গীর মরকুন এলাকার বাসিন্দা মিসেস রাশিদা চৌধুরীর ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Sunday, August 30, 2026
  • 7 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন নিবাসী মরহুম মোতালিব (শহর আলী মোল্লার স্ত্রী)ফজলুল হক মোল্লা ও জাহিদুল কবির আনোয়ারের বড় ভাবী মিসেস রাশিদা চৌধুরী (৭৪) আজ রোববার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মহুমার নামাজের জানাজা বাদ জোহর সামাদ মোল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, সাবেক মেয়র আলহাজ্ব এড. জাহাঙ্গীর আলম, সাংবাদিক নেতা আতাউর রহমান, মরহুমার ছোট ভগ্নীপতি ও টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মোঃ শহীদুল্লাহ, শিল্পপতি জামির আলী খান, বিএনপি নেতা সিরাজ উদ্দিন মাতব্বর প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর