August 22, 2026, 4:35 pm

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

Reporter Name
  • আপডেট Monday, February 16, 2026
  • 178 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জামায়াত আমীর ও এনসিপির আহ্বায়কের পর এবার ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে চরমোনাই পীরের রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় যান তারেক রহমান। এসময় বিএনপির চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানান চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ফয়জুল করিম উপস্থিত ছিলেন। সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর গতকাল প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর