April 22, 2026, 5:41 am

গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ

Reporter Name
  • আপডেট Sunday, February 1, 2026
  • 77 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, আসন্ন গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও তাতে কিছু আসে যায় না। গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশের রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’ আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। শুধু রাজনৈতিক দলই নয়, সরকারসহ সংশ্লিষ্ট প্রায় সব পক্ষই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন সময় প্রকাশিত জরিপ ও সার্ভেতে দেখা যাচ্ছে, ‘হ্যাঁ’ ভোট অনেক দূর এগিয়ে রয়েছে। জনগণের রায় ইতোমধ্যেই স্পষ্ট হয়ে গেছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে-এটি রাজনৈতিক বাস্তবতায় কোনো প্রভাব ফেলবে না। কারণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ ইতোমধ্যেই তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। জনগণের রাজনীতিতে এখন আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নেই। আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেন এনসিপির এই মুখপাত্র।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি। মাঠপর্যায়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যে ধরনের প্রশাসনিক ও সাংবিধানিক নিয়ন্ত্রণ প্রয়োজন, তা নির্বাচন কমিশনের নেই। বিভিন্ন জায়গায় কমিশনের পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
সারা দেশে চলমান নির্বাচনি সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনা ঘটছে।
এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এনসিপি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে।’
তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘যদি আগে থেকেই ঠিক করা থাকে কে প্রধানমন্ত্রী হবে কিংবা কোন দল ক্ষমতায় আসবে-অর্থাৎ যদি কোনো ধরনের ‘সেটেলমেন্ট নির্বাচন’ বা বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, তাহলে ১১ দলীয় জোট যে কোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছে।
এনসিপি মুখপাত্র আরো বলেন, ‘আমাদের লড়াই শুধু ক্ষমতার জন্য নয়; আমাদের লড়াই সংস্কার, সুশাসন এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি পদযাত্রায় অংশ নেন। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর