April 21, 2026, 11:26 am

খাল খননের মাধ্যমে জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন: ভূমিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, March 16, 2026
  • 31 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘সারাদেশে খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য-শ্যামল বাংলাদেশে পরিণত করেছিলেন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।’
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে খালটি খনন করা হবে।
ভূমিমন্ত্রী বলেন, ‘নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত। দেশের খাদ্যের চাহিদা পূরণে নওগাঁসহ সারাদেশের নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।’
নিজের মন্ত্রণালয় সম্পর্কে মিজানুর রহমান মিনু বলেন, ‘ভূমি সংক্রান্ত বিষয়ে এখানকার প্রায় শতভাগ মানুষের অভিযোগ রয়েছে। আমি প্রকাশ্যে সব কথা বলতে চাই না, তবে জনগণের জন্য কাজ করতে চাই। সততার সঙ্গে মানুষের সেবা করব। কোনো অনিয়ম বা দুর্নীতি যাতে না থাকে সে জন্য আমরা কাজ করছি এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি। আপনারা নির্দেশ দেবেন, আপনাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের দায়িত্ব। আমাদের নেতা প্রধানমন্ত্রী কোনো প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ ব্যবহার করেন না। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দূর থেকে সংবাদ শুনছেন। অপরাধী ধরতে ফোর্স ব্যবহার করুন, আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা মাটি ও মানুষের সঙ্গে মিশে থাকতে চাই।’
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর