September 5, 2026, 4:42 pm

কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স ওরিয়েন্টেশন শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Saturday, September 5, 2026
  • 4 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশারঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যেন কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে।(শুক্রবার) নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’ এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।এসময় তিনি বলেন শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। তাদেরকে দেশের বাহিরে উচ্চ শিক্ষার জন্য যেতে হলে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।প্রতিমন্ত্রী আরো বলেন শুধু পুঁথিগত শিক্ষা নয় শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে দেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের আলহাজ্ব লুৎফুল্লাহেল মাজেদ এমপি।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী ।
এসময় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ,জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর